অপরাধ
র‍্যাবের মাদকবিরোধী অভিযান

আনোয়ারায় ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন এলাকায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর মাদকবিরোধী অভিযানে ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে যে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামের দিকে পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল আনোয়ারা থানাধীন সরকারহাট গরুর এলাকায় চট্টগ্রাম–বাঁশখালী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।

তল্লাশিকালে র‍্যাবের চেকপোস্টে আসা একটি যাত্রীবাহী বাসে সন্দেহজনকভাবে অবস্থান করা দুই যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোছা. শমসিদা (৩২), স্বামী ইউনুস, সাং বানিয়ার দোকানপাড়া, থানা মহেশখালী, জেলা কক্সবাজার এবং রোহিঙ্গা নাগরিক মো. তৈয়ব (৪৫), পিতা মৃত লাল মিয়া, সাং কুতুপালং, থানা উখিয়া, জেলা কক্সবাজার।

পরবর্তীতে আটককৃতদের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে বহন করা ১৬টি বান্ডেলে সংরক্ষিত ১৫০টি পলিজার প্যাকেটের ভেতর থেকে মোট ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, সিডিএমএস পর্যালোচনায় আটককৃত রোহিঙ্গা নাগরিক মো. তৈয়বের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা ও চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় মাদক সংক্রান্ত দুটি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃত দুই আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ

বিশেষ প্রতিবেদন: একসময় কিশোরদের আড্ডা, গল্প আর খেলাধুলা সীমাবদ্ধ ছিল পাড়া-মহল...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা