ছবি: সংগৃহীত
জাতীয়

গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

আমার বাঙলা ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর ফার্মগেট–খামারবাড়ি এলাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে পৃথক এক মতবিনিময় সভায় অংশ নেন। রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের আয়োজন করে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’।

দুই দিনের ধারাবাহিক এ মতবিনিময় সভার মাধ্যমে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কণ্ঠস্বর তুলে ধরা এবং তাদের ন্যায়বিচার ও পুনর্বাসনের দাবিকে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

দুর্যোগ পরবর্তি পরিস্থিতি কাটিয়ে উঠতে নেপালের সাহায্যের প্রয়োজন

বৈশ্বিক উষ্ণতায় নেপালের অবদান অতি অল্প থাকা স্বত্বেও, প্রতিনিয়ত তাঁর অকাল পরি...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা