ছবি: সংগৃহীত
বাণিজ্য

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

আমার বাঙলা ডেস্ক

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম


মঙ্গলবার দুপুরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফাহিম সিনহা, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং ভাইস চেয়ারম্যান আসিফ রাব্বানি।


পরিদর্শনকালে বিসিবি প্রতিনিধিরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি ওয়ালটন। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবেও তাদের সুনাম রয়েছে। খেলোয়াড়ি জীবনে ক্রিকেটের বিভিন্ন আয়োজনে ওয়ালটনকে নিয়মিত পৃষ্ঠপোষকতা করতে দেখেছি।

তামিম বলেন, ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রিকেট আয়োজনের সঙ্গে ওয়ালটন দীর্ঘদিন ধরে যুক্ত। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সব ফরম্যাট—লংগার ভার্সন, ওয়ানডে ও টি-টোয়েন্টি—বিপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

ওয়ালটন হাই-টেকের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের হাব হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত করাই আমাদের লক্ষ্য। বর্তমানে বিশ্বের ৫৫টি দেশে ওয়ালটনের ব্র্যান্ড ব্যবসা পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, যেখানেই খেলাধুলা, সেখানেই উপস্থিত রয়েছে ওয়ালটন। এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করে আসছে বলেও জানান তিনি।

বিসিএল ও এনসিএলকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করার বিসিবির পরিকল্পনাকে স্বাগত জানিয়ে মাহবুবুল আলম বলেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট নিয়েও কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবি সভাপতির পরিকল্পনা বাস্তবায়নে ওয়ালটনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় ক্রিকেট লিগের টানা ১৩টি আসরে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। পাশাপাশি প্রথম শ্রেণির বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) টানা নয় বছর সেন্ট্রাল জোন দলের ফ্র্যাঞ্চাইজি হিসেবেও যুক্ত ছিল প্রতিষ্ঠানটি ।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা