ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

চোখে কখন এবং কীভাবে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন

লাইফস্টাইল ডেস্ক

দৃষ্টিস্বল্পতার চিকিৎসায় কন্টাক্ট লেন্স একটি কার্যকর পদ্ধতি। চশমার বিকল্প হিসেবে স্বল্প খরচে ব্যবহৃত এই লেন্স চোখের কিছু বিশেষ সমস্যার ক্ষেত্রেও ব্যবহারযোগ্য। তবে এটি ব্যবহারে কিছু নিয়ম-কানুন অবশ্যই মেনে চলতে হয়।

কবে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন:
আলোর প্রতি অতিসংবেদনশীলতায় : বিশেষ ধরনের লেন্স ব্যবহারে উপকার মেলে।

চশমা না পরতে চাওয়া ব্যবহারকারীদের জন্য পাওয়ারযুক্ত লেন্স ব্যবহার করা যায়। প্লাস, মাইনাস ও অ্যাসটিগমেটিক সব ধরনের লেন্সই এখন সহজলভ্য।

চোখে পুরনো ক্ষতের জন্য যাঁদের ঘা বারবার কাঁচা হয়ে যায়, তাঁদের জন্য ব্যান্ডেজ লেন্স দরকার হতে পারে।

কেমিক্যাল বা চুন পড়লে চোখ রক্ষায় জরুরি ভিত্তিতে লেন্স ব্যবহার করা যেতে পারে।

দাগ ঢাকতে বা রঙ পরিবর্তনে কসমেটিক লেন্স ব্যবহার করা যায়।

কন্টাক্ট লেন্সের ধরন:
হার্ড কন্টাক্ট লেন্স

আরজিপি (RGP) লেন্স

সফট কন্টাক্ট লেন্স

ব্যবহারবিধি:
অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে লেন্স ব্যবহার শুরু করুন।

লেন্স নির্দিষ্ট সলিউশন দিয়ে নিয়মিত পরিষ্কার করুন এবং মেয়াদোত্তীর্ণ তরল ব্যবহার করবেন না।

হার্ড লেন্স দৈনিক ৩–৪ ঘণ্টার বেশি ব্যবহার করবেন না।

আরজিপি ও সফট লেন্স ১৫–২০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়, তবে রাতে ঘুমানোর সময় খুলে রাখাই নিরাপদ।

চোখ লাল হলে লেন্স খুলে দ্রুত চিকিৎসকের কাছে যান।

যেসব সমস্যা হতে পারে:
পরিষ্কারের তরলে থাকা রাসায়নিক থেকে চোখে অ্যালার্জি হতে পারে।

কালো মণিতে পানি জমে ঘা হওয়ার ঝুঁকি থাকে।

দীর্ঘদিন ব্যবহারে চোখে স্থায়ী অ্যাসটিগমেটিজম দেখা দিতে পারে।

লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে।

চশমার বিকল্প হিসেবে কন্টাক্ট লেন্স কার্যকর হলেও নিয়ম না মানলে চোখে জটিলতা দেখা দিতে পারে। তাই ব্যবহার শুরুর আগে ও পরে নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকা জরুরি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য...

নতুন লুকে হাজির হালান্ড, কেটে ফেললেন লম্বা চুল

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পরিচিত ভাইকিং-স্টাইলের...

লা লিগায় বার্সার ৫-০ গোলের জয়

লা লিগায় দারুণ জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল...

স্থানীয় সরকার নির্বাচনের সময় এখনই নয়: সিইসি

জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে চায় নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা