ছবি: সংগৃহীত
বাণিজ্য

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এত কর্মকর্তার বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনা এটিই প্রথম।

জানা গেছে, গত বছরের ৫ মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কয়েকজন কমিশনারকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে মোট ২২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে বাধ্যতামূলক অবসর এবং পাঁচজনকে সর্বনিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিএসইসির পক্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে সংস্থাটি।

অবরুদ্ধের ঘটনায় মামলা ও বিভাগীয় তদন্ত

গত বছরের ৫ মার্চ সাবেক চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় পরদিন ১৬ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিরাপত্তায় নিয়োজিত গানম্যান আশিকুর রহমান মামলাটি করেন।

ফৌজদারি মামলার পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী এ ঘটনায় তদন্ত ও বিভাগীয় মামলা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত পরিচালনার পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তা ও অভিযোগকারীদের সাক্ষ্য নেওয়া হয়।

তদন্ত ও অন্যান্য প্রক্রিয়া শেষে সরকারের পক্ষ থেকে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিএসইসিকে নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ২২ জনের বিরুদ্ধে মঙ্গলবার ব্যবস্থা নেয় সংস্থাটি। অন্য একজন কর্মকর্তা এরই মধ্যে পৃথক একটি অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হওয়ায় তার বিরুদ্ধে নতুন করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বুধবার হাতে পেলেন আনুষ্ঠানিক চিঠি

বিএসইসির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবারই তাদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। তবে আনুষ্ঠানিক আদেশের চিঠি তারা হাতে পান বুধবার (১৯ আগস্ট)।

কয়েকজন কর্মকর্তা রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে গিয়ে এসব চিঠি গ্রহণ করেন।

যেভাবে ঘটনার সূত্রপাত

উল্লেখ্য, গত বছরের ৫ মার্চ বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা তৎকালীন চেয়ারম্যান ও কমিশনারদের চার ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।

বিএসইসির তৎকালীন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা ওই কর্মসূচি পালন করেছিলেন। পরে তারা বিভিন্ন দাবি ও তৎকালীন কমিশনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন। একপর্যায়ে তারা কর্মবিরতিতেও যান। এ ঘটনায় কয়েক দিন বিএসইসিতে অচলাবস্থা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

মামলার অভিযোগে যা বলা হয়েছিল

মামলার অভিযোগে বলা হয়, তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভাকক্ষে বৈঠক চলছিল। এ সময় অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা জোরপূর্বক সভাকক্ষে প্রবেশ করে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন।

অভিযোগে আরও বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে বিএসইসির মূল ফটকে তালা দেওয়া হয়। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরা, ওয়াই-ফাই ও লিফটের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এমনকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যালয়ে আতঙ্ক ও অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছিল।

পরবর্তী সময়ে এসব ঘটনার তদন্ত ও বিভাগীয় প্রক্রিয়ার ভিত্তিতেই কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত আসে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশ

ভূমিসেবার মান উন্নয়ন, নাগরিক ভোগান্তি কমানো এবং দালালমুক্ত ও জবাবদিহিমূলক ভূম...

স্বামীর মৃত্যুতে দীপু মনির প্যারোল আবেদন

মুন্সীগঞ্জে কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স...

বাংলাদেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতায়: তথ্যমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্...

রামপালে শিশু সুরক্ষায় অংশীজনের পরামর্শ সভা

শিশুর প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক কার্যক্র...

পিংক বাস ট্রলকারীদের ওপর নিলয়ের ক্ষোভ

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ব্যক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা