ছবি: সংগৃহীত
খেলা

পিএসজিকে হারিয়ে প্রথমবার ফরাসি সুপার কাপ লাঁসের

ক্রীড়া ডেস্ক

১০ জনের দল নিয়েও প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে প্রথমবারের মতো ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে লাঁস। রোববার (১৬ আগস্ট) ফ্রান্সের স্তাদ বোয়েল-দেলেলিসে ফ্লোরিয়ান থাউভিনের একমাত্র গোলে পিএসজিকে ১-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে দলটি।

ম্যাচের ৩২ মিনিটে থাউভিনের গোলে এগিয়ে যায় লাঁস। তবে মাত্র সাত মিনিট পরই বিপাকে পড়ে তারা। কঠিন ফাউলের কারণে কিলিয়ান আন্তোনিও লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় লাঁস।

একজন কম নিয়ে পুরো দ্বিতীয়ার্ধে পিএসজির একের পর এক আক্রমণ সামলাতে হয় লাঁসকে। তবে দারুণ রক্ষণাত্মক ফুটবল খেলে শেষ পর্যন্ত লিড ধরে রাখে তারা। ম্যাচের ৮৭ মিনিটে পিএসজির নুনো মেন্দেসও লাল কার্ড দেখলে দুই দলই ১০ জনের হয়ে যায়। এরপর আর কোনো গোল না হওয়ায় লাঁসের জয় নিশ্চিত হয়।

গত মৌসুমে ফরাসি লিগে পিএসজির চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছিল লাঁস। নতুন মৌসুমের শুরুতেই সেই পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে নিজেদের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল দলটি।

অন্যদিকে টানা পঞ্চমবার ফরাসি সুপার কাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল পিএসজি। কিন্তু লাঁসের দৃঢ় প্রতিরোধের সামনে সেই লক্ষ্য পূরণ হয়নি। এর মাত্র চার দিন আগে উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল পিএসজি।

লাঁসের নতুন কোচ দিনো টপম্যোলারের অধীনে এটিই দলের প্রথম বড় কোনো শিরোপা। গত জুনে পিয়েরে সেজের বিদায়ের পর দায়িত্ব নেন টপম্যোলার। তাঁর অধীনেই নতুন মৌসুমের শুরুতে পিএসজিকে হারিয়ে স্মরণীয় এক শিরোপা ঘরে তুলল লাঁস।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

সন্তান নিয়ে অন্যদের যেসব কথা বলতে দেবেন না

পারিবারিক আয়োজন, বিয়ে, উৎসব কিংবা বিভিন্ন পার্টি শিশুদের জন্য আনন্দের সময়। আত...

পাটজাত পণ্যের উৎপাদন বাড়লে পাটের দামও বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীনের...

ঢাকাসহ আশপাশের জেলায় গ্যাসের চাপ বাড়লেও সংকট কাটেনি

ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় গ্যাসের চাপ কিছুটা বাড়লেও সংকট পুরোপুরি কাটেনি। স...

পিএসজিকে হারিয়ে প্রথমবার ফরাসি সুপার কাপ লাঁসের

১০ জনের দল নিয়েও প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে প্রথমবারের মতো ফরাসি...

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি মিয়ানমারের

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা