ছবি: সংগৃহীত
সারাদেশ

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগ ঞ্জপ্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবককে আটক করে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে পাখি শিকার না করার অঙ্গীকারে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেতে অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় টিয়াপাখিসহ মিনার আলীকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে উদ্ধার হওয়া টিয়াপাখিগুলো পরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার, ক্রয়-বিক্রয় ও পাচার দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা