কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান।
এ সময় কক্সবাজার জেলার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, সরকারি প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং জনগণের কাছে সরকারি সেবার মান আরও উন্নত করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।
আমার বাঙলা/ রাব্বি