ছবি: আমার বাঙলা
সারাদেশ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

বিধান ভৌমিক, নোয়াখালী :

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক। জেলার উন্নয়ন পরিকল্পনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও করণীয় নির্ধারণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

১৫ জুলাই বুধবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


এতে আরও বক্তব্য রাখেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত দাস, নোয়াখালী সিভিল সার্জন ডা.আনোয়ার হোসেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, জেলা বিএনপির সদস্য আবু নাছের, এডভোকেট রবিউল হাসান পলাশসহ জেলার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।


এ সময় বক্তরা বলেন, নোয়াখালীকে সম্ভাবনার জেলায় পরিণত করতে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও নদীভাঙনসহ বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে নোয়াখালীর উন্নয়ন আরও গতিশীল হবে বলেও তারা মত প্রকাশ করেন।


আলোচনা শেষে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলায় কর্মরত প্রিন্ট ও ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিলেটে কমছে পানি, বাড়ছে প্লাবনের আশঙ্কা

দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ত...

প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কঠোর বার্তা

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্য...

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টিনা কোচের উপহার

আটলান্টার বিশাল স্টেডিয়ামে মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌঁছাতেই ল...

১০ বোর্ডে আজ এইচএসসি, দুপুরে লংমার্চ

টানা আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি এবং তিন দফা দাবিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

উত্তাল সাগরে উপকূলে ট্রলার

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অব...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

লাইফস্টাইল
বিনোদন
খেলা