আন্তর্জাতিক

সাত মাস অবৈধভাবে ভারতে অবস্থান, সীমান্তে ধরা মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

পাসপোর্ট-ভিসা বা বৈধ কোনো নথি ছাড়াই ভারতে টানা ৯ মাস অবস্থানের অভিযোগে এক মার্কিন নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি)। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে নেপালে প্রবেশের সময় জর্ডান ব্রাউন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

এসএসবির ২২তম ব্যাটালিয়নের সদস্যরা গত শনিবার মাইনিওয়া এলাকা থেকে তাকে আটক করেন।

তবে কোনো পাসপোর্ট-ভিসা কিংবা ভারতে অবস্থানের জন্য প্রয়োজনীয় কোনো নথি তিনি প্রদর্শন করতে পারেননি, তাকে তল্লাশি করেও এ জাতীয় কোনো নথি পাওয়া যায়নি। তবে তল্লাশির পর ২টি মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার ৪৬০ রুপি মিলেছে তার কাছ থেকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্রাউন জানিয়েছেন, ২০২৫ সালে পর্যটন ভিসায় থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন তিনি; সেখানে নিজের পাসপোর্ট হারিয়ে ফেলেন। তারপর সাগরপথে তিনি থাইল্যান্ড থেকে তিনি শ্রীলঙ্কা পাড়ি জমান এবং শ্রীলঙ্কা থেকে ২ নভেম্বর ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় আসেন, এতদিন সেখানেই অবস্থান করছিলেন।

সম্প্রতি গোয়া থেকে বেঙ্গালুরু হয়ে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে আসে ব্রাউন। মূলত বিনা নথিতে সীমান্ত পাড়ি দিতেই এখানে এসেছিলেন তিনি।

মহারাজগঞ্জের পুলিশ সুপারিন্টেডেন্ট (এসপি) সিদ্ধার্থ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, “এই ব্যক্তি বলেছেন, তিনি ২০২৫ সালের ২ নভেম্বর গোয়া এসেছিলেন। সেই হিসেবে আজ প্রায় ৯ মাস হলো তিনি কোনো বৈধ নথি ছাড়াই ভারতে অবস্থান করছেন।”

কী কারণে কোনো বৈধ নথি ছাড়া ভারতে দীর্ঘদিন অবস্থান করলেন, তার কোনো সদুত্তর এখনও দিতে পারেননি ব্রাউন। পুলিশের বক্তব্য, জিজ্ঞাসাবদে এক এক সময় ভিন্ন ভিন্ন বয়ান দিয়েছেন তিনি।

ব্রাউনের ব্যাপারটি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

উল্লেখ্য, ভারতের বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত পাহারা দেয় বিএসএফ, নেপাল ও ভুটান সীমান্ত পাহারা দেয় সশস্ত্র সীমা বল বা এসএসবি এবং চীন ও লাদাখ সীমান্ত পাহারা দেয় ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ বা আইটিবিপি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা