ছবি: সংগৃহীত
বিনোদন

নায়িকার পর নির্মাতা উর্বশী, লক্ষ্য বড় সিনেমা

বিনোদন ডেস্ক

২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করে আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। লাল গালিচায় হাঁটার অভিজ্ঞতা নিয়ে গর্ব প্রকাশ করার পর এবার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে নতুন করে আলোচনায় তিনি।

এক সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও প্রযোজনার ক্ষেত্রেও কাজ করার ইচ্ছা রয়েছে তার। খুব শিগগির রাজনীতিতে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান অভিনেত্রী। পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা নিয়েও এগিয়ে যেতে চান তিনি।

পরিচালনায় আসার ইচ্ছার কথাও জানিয়েছেন উর্বশী। সিনেমা নির্মাণের প্রতি আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গান গাওয়া ও ছবি পরিচালনা—দুই ক্ষেত্রেই কাজ করতে চান তিনি। ভবিষ্যতে নিশ্চিতভাবেই সিনেমা পরিচালনা করবেন বলেও জানান এই অভিনেত্রী।

কিন্তু কেমন হবে তার প্রথম সিনেমা? উর্বশী যোগ করেন, মানুষ হিসেবে আমি অত্যন্ত আবেগপ্রবণ। তাই আমি একটা জাঁদরেল প্রেমের গল্প পরিচালনা করতে চাই— হয়তো ঠিক ‘টাইটানিক’-এর মতো কিছু একটা!

উর্বশীর এ সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড হতেই শুরু হয়ে যায় হাসির রোল আর ট্রলিংয়ের বন্যা। হাতে একটি কাচের জার নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় এক নেটিজেন খোঁচা দিয়ে লিখেছেন— 'ইতিহাসের প্রথম অভিনেত্রী, যিনি হাতে কাচের বয়াম নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন।

' উর্বশীর ‘টাইটানিক’ বানানোর স্বপ্নকে কটাক্ষ করে অন্য আরেক নেটিজেন লিখেছেন— 'এই ছবির নাম হওয়া উচিত টাইটানিক নয়, ট্রাই-প্যানিক!' তৃতীয় এক ব্যবহারকারী লিখেছেন, 'হলিউড নায়িকাদের মতো আচরণ করার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু বাস্তবে স্রেফ হাসির খোরাক হচ্ছেন।' তবে ট্রলারদের ভিড়ে উর্বশীর ভক্তরাও ঢাল হয়ে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন— আমাদের উজ্জ্বল নক্ষত্র, তোমার জন্য গর্বিত।' আবার কারও মতে, 'উনি সত্যিই প্রতিভাবান, ওর ছবি পরিচালনা করা উচিত।

অভিনেত্রী উর্বশী রাউতেলাকে সম্প্রতি দেখা গেছে তার জনপ্রিয় ওটিটি সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন ২’ সিনেমায়। নিজের এ কাজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী অভিনেত্রী। 'ইন্সপেক্টর অবিনাশ সিজন ২' আগের চেয়েও অনেক বড়, সাহসী এবং বিস্ফোরক। অ্যাকশন, ইমোশন আর টুইস্টে ভরপুর এ গল্পের অংশ হতে পেরে আমার দারুণ লেগেছে বলে জানান অভিনেত্রী।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা