ছবি: সংগৃহীত
খেলা

শেষ লড়াইয়ে স্কালোনির মাস্টারপ্ল্যান

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে দল নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে কানসাস সিটিতে শেষ অনুশীলন শেষে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা দল। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন দেখা যেতে পারে।

সোমবারের অনুশীলনে খেলোয়াড়রা হালকা ওয়ার্ম-আপের পর বল নিয়ে অনুশীলন ও ছোট পরিসরের প্রস্তুতি ম্যাচে অংশ নেন। তবে সম্ভাব্য একাদশ নিয়ে এখনো কোনো আভাস দেননি স্কালোনি।

ম্যাচের আগের দিনের অনুশীলনেই কৌশল, রক্ষণ পরিকল্পনা ও সেট-পিস নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারবেন আর্জেন্টাইন কোচ। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রত্যাশিত ছন্দে না থাকলেও, নিয়মিত একাদশের ওপরই আস্থা রাখতে পারেন স্কালোনি।

তবে ইংল্যান্ডের বিপক্ষে কিছু পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে মিডফিল্ডের পারফরম্যান্স নিয়ে কোচিং স্টাফ পুরোপুরি সন্তুষ্ট নয়। যদিও চোট নয়, ক্র্যাম্পের কারণে লিয়ান্দ্রো পারেদেস কিছুটা ভুগলেও বড় কোনো সমস্যা নেই।

টিওয়াসি স্পোর্টসের প্রতিবেদন, কিছুটা রদবদল বা কৌশলগত পরিবর্তন আসতে পারে দলে। ডান প্রান্তে নাহুয়েল মোলিনার জায়গায় জায়গায় সুযোগ পেতে পারেন মন্টিয়েল। আর মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে দেখা যেতে পারে নিকোলাস গনসালেসকে।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা এখনই নিশ্চিত নয়। কারণ স্কালোনির পুরনো অভ্যাসই হলো একাদশ গোপন রাখা। ম্যাচের আগে ড্রেসিংরুমে শেষ দলীয় বৈঠক না হওয়া পর্যন্ত নিজের পরিকল্পনা প্রকাশ করতে চান না তিনি। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা কোন একাদশ নিয়ে মাঠে নামবে, সেটি জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শুরুর ঠিক আগ পর্যন্ত।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

দেশে ফের কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে...

বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয়: আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছে...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা