সংগৃহীত ছবি
বিনোদন

আহত হয়ে হাসপাতালে ঊর্বশী

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন উর্বশী রাউটেলা। ফ্যাশন সেন্স নিয়ে বরাবরই সচেতন এই অভিনেত্রী। এবার শুটিং করতে গিয়ে চোট পেলেন উর্বশী।

নানদামুরি বালাকৃষ্ণার পরিচালনায় তেলুগু ছবি ‘এনবিকে ১০৯’ -এর শুটিং করছিলেন ঊর্বশী। সেই সময় চোট পেলে গুরুতর আহত অবস্থায় হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, হায়দরাবাদে ছবির অ্যাকশন দৃশ্য রেকর্ড করার সময় এ দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, অভিনেত্রীর হাড় ভেঙেছে। তবে শরীরে কোন অঙ্গে আঘাত তা এখনও জানা যায়নি।

অভিনেত্রীর টিম জানায়, প্রবল যন্ত্রণার মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসকরা সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে উর্বশীর চোটের খবর পেয়ে উদ্বিগ্ন তার অনুরাগীরা। তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন তারা।

সম্প্রতি ছবির তৃতীয় ভাগের শুটিংয়ের জন্যই মুম্বাই থেকে হায়দ্রাবাদ গিয়েছেন ঊর্বশী রাউতেলা। নভেম্বর থেকে শুরু হয়েছে সিনেমার শ্যুটিং। প্রখ্যাত সঙ্গীত সুরকার থামান এস এই ছবির গান তৈরি করছেন।

এই ছবিতে ঊর্বসীর চরিত্রটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এই ছবিতে ববি দেওল ছাড়াও রয়েছেন দলকির সালমান ও পরিচালক নানদামুরি বালাকৃষ্ণা। এছাড়াও দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও সঞ্জয় দত্তকে।

প্রসঙ্গত, ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন। তার পরবর্তী ক্যারিয়ারে হিট ছবির সংখ্যা খুব একটা নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এ অভিনেত্রী।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা