রাজনীতি

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ইতোমধ্যে জনগণকে দেওয়া ৪টি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করেছি। এত অল্প সময়ের মধ্যে ৪টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায় সেটা দেশের মানুষ চিন্তাও করেনি। ফ্যামিলি কার্ড , কৃষি কার্ড ও ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া হয়েছে এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বালুর মাঠ এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, গত ১৭ বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে তা একদিনে শেষ করা সম্ভব নয়। ইনশাআল্লাহ আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব। দারিদ্র্য, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

দেশব্যাপী নদী-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় লক্ষ্মীগঞ্জ খেয়াঘাট থেকে চরমুগরিয়া পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, পুলিশ সুপার এহতেশামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা