ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী রাত ৮টার (বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৬টা) দিকে শুরু হয়েছে অভিযান।

হামলা শুরুর পর মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, “আগের দিন (বুধবার) মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের হামলার উপযুক্ত জবাব দিতে আজকের এই অভিযান শুরু হয়েছে।”

সামুদ্রিক জাহাজ চলাচল বিষয়ক ব্রিটিশ নিরাপত্তা সংস্থঅ অ্যামব্রের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, গতকাল বুধবার বাংলাদেশ সময় ভোরের দিকে মিসরের ভূমধ্যসাগরীয় উপকূলের বন্দর দামিয়েত্তায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকার জাহাজে আঘাত হানে একটি ইরানি ড্রোন। এতে বন্দরে আগুন ধরে যায়। সে সময় মার্কিন ও সৌদি সেনাবাহিনী যৌথভাবে ইরাকের পূর্বাঞ্চলে ইরানপন্থি সামরিক গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিমান অভিযান পরিচালনা করছিল।

মিসরের বন্দরে যুক্তরাষ্ট্রের ট্যাংকার জাহাজে যে সময় ড্রোন হামলা ঘটে, তার কাছাকাছি সময় জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি।

গতকাল এক বিবৃতিতে মিসরের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয় দামিয়েত্তা বন্দরে আগুন লাগার তথ্য স্বীকার করেছে, তবে ড্রোন হামলা বিষয়ক কোনো তথ্যের উল্লেখ মন্ত্রনালয়ের বিবৃতিতে ছিল না।

এদিকে ইরানে মার্কিন বাহিনীর কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, “জর্ডানে আমাদের সেনাঘাঁটিতে ইরান হামলা করেছে। এখন আমাদের পালা। আমাদের জবাব খুব কঠিন হবে।”

তবে তিনি এও বলেছিলেন যে তেহরানের সঙ্গে একটি শান্তিচুক্তি করার প্রচেষ্টা অব্যাহত রাখবে ওয়াশিংটন।

গত ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর যুদ্ধবিরতি চলছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে; কিন্তু তারপর জুলাইয়ের প্রথম সপ্তাহে হরমুজ প্রণালিতে আমিরাতের ২ ট্যাংকার জাহাজে ড্রোন হামলা করে ইরান এবং সেই হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে সেন্টকম। টানা ১৩ দিন পাল্টাপাল্টি হামলার পর ২৫ জুলাই থেকে ‘বিরতি’ পালন করছিল যুক্তরাষ্ট্র ও ইরান।

এদিকে গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলার ঘটনা স্বীকার করেছে ইরানের প্রতিরক্ষাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।

সূত্র : রয়টার্স

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বাজারে ফের বাড়ল মাছ-মুরগি-ডিমের দাম

রাজধানীর বাজারগুলোতে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও চলতি সপ্তাহে আরও এক দফ...

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

ঝালকাঠির রাজাপুর যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহ...

শুক্রবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট

তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব ক...

এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ক...

রাজধানীতে সবজির দাম বৃদ্ধি, কাঁচা মরিচ কেজি প্রায় ৪০০ টাকা

দেশজুড়ে টানা বর্ষণ ও বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা