প্রতীকী ছবি: সংগৃহিত
জাতীয়

উত্তরা-দক্ষিণখানে জানালার গ্রিল কেটে গৃহবধূকে হত্যা ও লুটপাট

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বহুতল ভবনের জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে সারা রোকসানা পিনু (৪২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ঐ গৃহবধূ তার স্বামী ও দুই স্কুলপড়ুয়া কন্যাসন্তানের সাথে ওই বাসায় বসবাস করতেন। ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অপরাধীরা সুকৌশলে ভবনের দ্বিতীয় তলার একটি জানালার লোহার গ্রিল কেটে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে। পরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘরের মূল্যবান মালামাল লুটপাট করে পালিয়ে যায়। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

এই লোমহর্ষক হত্যাকাণ্ডের খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) সার্বিক নির্দেশনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি একটি চুরি বা ডাকাতির ঘটনা হতে পারে অথবা এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। এটি ডাকাতি নাকি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড, তা সুনির্দিষ্ট করতে পুলিশ ও গোয়েন্দা দল যৌথভাবে কাজ করছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

আমার বাঙলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা