বাণিজ্য

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আমার বাঙলা ডেস্ক

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে কলকাতার মৎস্য আমদানিকারকদের সংগঠন ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। বাংলাদেশ থেকে পুনরায় ইলিশ আমদানির সুযোগ দিতে সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) পাঠানো ওই চিঠিতে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির চিঠিতে বলা হয়, ১৯৯৬ সাল থেকে কলকাতার মৎস্য আমদানিকারকরা বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছেন। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে ইলিশের এই বাণিজ্যিক আদান-প্রদান চলে আসছিল।

তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে ভারতীয় আমদানিকারকরা এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, ইলিশ রপ্তানির সুযোগ পুনরায় চালু হলে দুই দেশের ব্যবসায়ীদের পাশাপাশি ভারতের ভোক্তারাও উপকৃত হবেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর দুর্গাপূজার উৎসবকে কেন্দ্র করে মাত্র এক মাসের জন্য বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। তবে আমদানিকারকদের মতে, এই সীমিত সময়ের অনুমতি তাদের ব্যবসায়িক চাহিদা পূরণে যথেষ্ট নয় এবং এতে কাঙ্ক্ষিত বাণিজ্যিক সুফলও পাওয়া যাচ্ছে না।

ভারতীয় আমদানিকারকরা তাদের আবেদনে দুই বাংলার অভিন্ন সংস্কৃতি, ভাষা ও খাদ্যাভ্যাসের বিষয়টিও তুলে ধরেছেন। তারা বলেন, পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও ত্রিপুরার মানুষের কাছেও বাংলাদেশের পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। বিশেষ করে দুর্গাপূজার উৎসবকে ঘিরে ইলিশের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

চিঠিতে বলা হয়, দুই বাংলার মানুষের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত সম্পর্কের সঙ্গে ইলিশের একটি বিশেষ যোগসূত্র রয়েছে। ফলে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির সুযোগ অব্যাহত রাখা হলে তা শুধু বাণিজ্যিক সম্পর্ক নয়, দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও আরও দৃঢ় করবে।

আমদানিকারক সংগঠনটি বাংলাদেশ সরকারের কাছে ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছে। তাদের আশা, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সরকারি ঘোষণার ঠিক পরদিনই ভার...

  জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

জামালপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

সারাদেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা