সারাদেশ

গৃহবধূকে হত্যা, বাবার ফাঁসি দাবি মেয়ের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শেখ তানিয়া (৪০) নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করেছেন তার স্বামী উজ্জ্বল মিয়া। তাদের মেয়ে জয়া ঘাতক বাবার ফাঁসি চেয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ তানিয়া।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে তানিয়াকে পিটিয়ে রক্তাক্ত করেন তার স্বামী উজ্জ্বল। এর পর তাকে ঘরে বন্দি করে রাখেন।

তানিয়ার মেয়ে জয়া বলেন, ‘আমার বাবা ঘরে এসে দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে মাকে নির্যাতন করেন। আমরা বাধা দিলে আমাদেরও মারধর করেন। পরে সারাদিন মা ঘরে বন্দি ছিলেন। আমরা বাধ্য হয়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

জয়া আরো বলেন, ‘বিয়ের পর থেকেই আমার বাবা মাকে মারধর করতেন। অনেকবার মারধরের কারণে মাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এবার মারতে মারতে চিরতরে শেষ করে দিলেন। আমরা ঘাতক বাবার ফাঁসি চাই।’

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ৯৯৯-এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করি এবং হাসপাতালে পাঠাই। ঘাতক স্বামীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

হামের ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশের যেসব ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কিছু শিশু হাম-রুবেলার টিক...

জেল থেকে মুক্তির পর কঠিন সময়ের কথা রিয়ার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে বড় ধরনের পরিবর্তন আসে অভিনে...

কম বয়সী নায়িকার সঙ্গে গোবিন্দের প্রেম, ‘সুগার ড্যাডি’ বললেন স্ত্রী

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন অভিনয়জগত থেকে অনেকটাই দূরে। তবে সাম...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা