সারাদেশ

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

জেএম শাহাজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সেরা মৎস্য খামারিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে মৎস্য খামারি ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি। সভায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলন, সাবেক ভিপি গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য খামারি, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান গুরুত্বপূর্ণ। মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, মৎস্য খামারিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ ও সহযোগিতা নিশ্চিত করা গেলে দেশের মৎস্য খাত আরও শক্তিশালী ও টেকসই হবে।

অনুষ্ঠানের শেষপর্বে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা মৎস্য খামারিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

বাড়ি থেকে টিকটিকি তাড়ানোর প্রাকৃতিক উপায়

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়াচ্ছে—এমন দৃশ্য অনেকের কাছেই অস্ব...

মৃত্যুর এক মাস পর নিজের আইডিতেই অভিনেত্রীর খবর

মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। গত ১৫ জুলাই তার মৃত...

নুসরাতের সুরে আজও মুগ্ধ শ্রোতারা

সময় বদলায়, বদলে যায় সংগীতের ধারা ও শ্রোতাদের রুচিও। তবে কিছু শিল্পীর কণ্ঠ ও স...

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে স্ত্রীর আপত্তি জানালেন যশ

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’...

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা