ছবি: সংগৃহীত
সারাদেশ

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, বগুড়া জেলায় পাসের হার সর্বোচ্চ।

বগুড়া জেলায় মোট ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৩৮৯ জন এবং পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জেলাটিতে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৮ জন, যা আট জেলার মধ্যে সর্বোচ্চ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের রুমে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন এসএসসির ফলাফল ঘোষণা করেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত জেলাভিত্তিক ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী বোর্ডের আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। এর মধ্যে ১৬ হাজার ১১৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।


পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট। জেলার মোট ৮ হাজার ৪৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৭৩৪ জন পাস করেছে। পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৪৭ জন।

চাঁপাইনবাবগঞ্জে মোট ১৩ হাজার ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ৬২৩ জন। জেলার পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৮ জন।

নওগাঁয় মোট ২১ হাজার ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ২৮৪ জন পাস করেছে। পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৩০ জন।

রাজশাহী জেলায় মোট ২৭ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ২৩৯ জন। পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৪৯ জন।

নাটোরে ১৫ হাজার ৭৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৬৪২ জন। পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৪ জন। পাবনায় মোট ২৬ হাজার ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৯০৭ জন পাস করেছে। পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৭০ জন।

অন্যদিকে, সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম। জেলার ৩১ হাজার ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ হাজার ২৬৮ জন। পাসের হার ৫৮ দশমিক ৪৫ শতাংশ। তবে এ জেলায়ও জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯০৭ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত জেলাভিত্তিক ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী বোর্ডের আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। এর মধ্যে ১৬ হাজার ১১৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ছাত্রীদের পাসের হার ছেলেদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বোর্ডে মোট ৯২ হাজার ৭৭৩ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ১৯১ জন। তাদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে ৮৩ হাজার ২৭১ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৮ হাজার ৮৯৫ জন। মেয়েদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।

ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডে এবারও ছাত্রীদের সাফল্য ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। মোট ফলাফলেও মেয়েদের পাসের হার ছেলেদের চেয়ে ১৩ দশমিক ৪০ শতাংশ পয়েন্ট বেশি।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন বলেন, শিক্ষা বোর্ডের সবথেকে ভালো ফলাফল করেছে বগুড়া জেলা। সেখানকার বাচ্চার ভালো ফলাফল করেছে ভালো লেখাপড়া করার কারণে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা