ছবি: সংগৃহীত
সারাদেশ

মদনে দু পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদনে পূর্ববিরোধের জেরে দুই প্রতিবেশী পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ৬ নম্বর তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নি গ্রামের সড়কের পাশে এ ঘটনা ঘটে। প্রায় ৩৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কাওয়ালী বিন্নি গ্রামের নজরুল ও প্রতিবেশী জাহাঙ্গীরের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঈদুল ফিতরের সময় গরু জবাই এবং একটি শিশুকে গুমের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয় বলে স্থানীয়রা জানান।

রোববার দুপুরে নজরুলের পক্ষের সেকুল মিয়া ফতেপুর হাটশিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীরের পক্ষের লোকজন তাকে পথরোধ করে ধাওয়া দেন বলে অভিযোগ রয়েছে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শাস্তুরা, কামাল, নজরুল, আতিউর রহমান, মোফাজ্জল, রবুল, সেকুল, আব্দুল হেকিম, জামাল, বাবলু, রাইস উদ্দিন, টিপু, লালন, বিপুল, রকি, জুলহাস, মোরশেদ ও বাক্কার রয়েছেন। আহতদের কয়েকজনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ মীমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও বিরোধ নিরসনের চেষ্টা করা হয়েছিল বলে তারা জানান।

৬ নম্বর তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘কাওয়ালী বিন্নি গ্রামের সংঘর্ষের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি মদন থানা পুলিশকে জানানো হয়েছে।’

মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে হাসপাতালে যাচ্ছি। আহতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনার পরবর্তী পরিস্থিতি ও অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

মদনে দু পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০

নেত্রকোনার মদনে পূর্ববিরোধের জেরে দুই প্রতিবেশী পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ...

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশেষ বাস

সাভারের বিরুলিয়া ও খাগান এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা