ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের পর হরমুজ দখলের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের নাসাও কাউন্টি পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাম্প বলেন, “যুদ্ধে ইরানকে পরাজিত করার পর—বলা ভালো, খুব খারাপভাবে পরাজিত করার পর—শিগগিরই আমি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।”

তিনি আরও বলেন, “বিশ্বের জন্য আমরা কত বড় একটি কাজ করতে যাচ্ছি, তা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। শুধু আপনারাই নন, পুরো বিশ্বের মানুষকেও বিষয়টি মনে রাখতে হবে।”

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকবে জানিয়ে ট্রাম্প বলেন, “এই অবরোধ থামবে না। এটি ইস্পাতের দেয়াল।”

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়। এর পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। সংঘাতের শুরুতে হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে ইরান। পরে এর পাল্টা জবাব হিসেবে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালি নিয়ে দুই দেশের উত্তেজনা এরই মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলছে।

এর আগে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা বলেছিলেন ট্রাম্প। একই সঙ্গে প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায়ের কথাও জানিয়েছিলেন তিনি। তবে পরে সেই অবস্থান থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট।

বর্তমানে হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বাণিজ্যিক জাহাজকে এ জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না। অন্য দেশগুলোর জাহাজ চলাচলের ক্ষেত্রেও ইরানের শর্ত প্রযোজ্য হবে বলে জানিয়েছে তেহরান।

ট্রাম্পের নতুন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুমকি বা শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে ভয় দেখানো যাবে না। তার ভাষ্য, হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে এবং থাকবে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ বা খোলার সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানের। যুক্তরাষ্ট্রকে নিজেদের পরাজয়ের বাস্তবতা মেনে নেওয়া এবং “অলীক কল্পনা” থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যকে যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। প্রণালিটির নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ নিয়ে দুই দেশের অবস্থান এখনো সম্পূর্ণ বিপরীতমুখী।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

গাঁজা সেবনে উশৃঙ্খল আচরণ, মনোহরদীতে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের প্রতাপ মহল এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে শাকিলা

অতিরিক্ত সময় মুঠোফোন ব্যবহারের কারণে গুরুতর ঘাড়ের সমস্যায় পড়েছেন দক্ষিণ ভারতী...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

ভালোবাসার দামে শান্তি নয়

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জ...

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই...

শিমু-তটিনীর ‘ফিরে আসার গল্প’ ৭ অক্টোবর

বাংলা ধারাবাহিকের জগতে অনেকদিন পর দর্শকদের আলাদা করে মাতিয়ে রেখেছিল নির্মাতা...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা