ছবি: সংগৃহীত
জাতীয়

‘পরীক্ষিত’ মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে বিএনপি তাদের মহাসচিব ও স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে তিনি বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে মন্ত্রিসভা ও সংসদ থেকেও তার পদত্যাগের কথা জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে বিষয়টি জানান বিএনপির দীর্ঘদিনের সহযোদ্ধা রুহুল কবির রিজভী। তিনি জানান, মির্জা ফখরুলের স্থলে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন তার সাবেক রাজনৈতিক সহকর্মী অলি আহমদ বীর বিক্রম। বিএনপি ছেড়ে এলডিপি গঠন করা অলি আহমদ বর্তমানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে রয়েছেন। জোটের প্রার্থী হিসেবে বৃহস্পতিবার তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে মির্জা ফখরুলের মনোনয়নপত্রও জমা দেওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১৬ আগস্ট হবে মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

একাধিক প্রার্থী থাকায় দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির প্রয়োজন হতে যাচ্ছে। জাতীয় সংসদের সদস্যরা অধিবেশন কক্ষে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।

বিএনপির সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ফলে মির্জা ফখরুলের মনোনয়ন ঘোষণার পর থেকেই তাকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখছেন অনেকে।

দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দলটির নানা সংকট ও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মির্জা ফখরুল। দলীয় নেতাকর্মীদের কাছেও তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক। রাষ্ট্রপতি পদে যাওয়ার মধ্য দিয়ে এবার তাকে ছাড়তে হচ্ছে সেই পরিচিত রাজনৈতিক পরিসর ও দীর্ঘদিনের দলীয় দায়িত্ব।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা