২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এ অভিযোগ দাখিল করা হয়।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের সময় মিরপুর এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ, হত্যাকাণ্ড ও দমন-পীড়নের মতো একাধিক ঘটনা ঘটে। এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের আওতায় আনা হয়েছে।
এর আগে আসামিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই শেষে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের যোদ্ধা হান্নান।