খেলা

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয় সারির দল পাঠানোর পরিকল্পনা করছে ভারত। সাফের একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ থাকায় বিশ্বকাপের দলের বিপক্ষে পূর্ণ শক্তির জাতীয় দলকে মাঠে নামাতে চান ভারতীয় কোচ খালিদ জামিল।

প্রায় ৮ বছর পর দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই আসরে মূল দল না পাঠানোর এমন তথ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উঠে এসেছে।

আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আছে ভারতের। সেই ম্যাচগুলো ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের চেয়ে বেশি গুরুত্ব দিতে যাচ্ছে দলটি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য নিজেদের মূল দল পাঠাতে পারে ভারত। এদিকে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে অনূর্ধ্ব-২৩ দল বা রিজার্ভ খেলোয়াড়ে ভরা একটি দল পাঠানো হতে পারে।

সাফ চ্যাম্পিয়নশিপ চলবে ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। আর ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৭ নভেম্বর থেকে। জানা গেছে, ভারতের কোচ খালিদ জামিল চান, নিউজিল্যান্ডের বিপক্ষে তার সবচেয়ে শক্তিশালী দলটিই মাঠে নামুক।

২০২৬ ফিফা বিশ্বকাপে খেলেছে নিউজিল্যান্ড। জামিল মনে করেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা জাতীয় দলের জন্য উপকারী হবে।

টাইমস অব ইন্ডিয়াকে জামিল বলেন, যখন ফিফা বিশ্বকাপে খেলা দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তাব এল, তখন আমি ফেডারেশনের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছি।

উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তানের। অন্য গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতি মনে করিয়...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা