জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের সীমান্ত নিরাপত্তা আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা, সিঙ্গাপুরের রাজনৈতিক ইতিহাস-সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে সিঙ্গাপুরের প্রতিনিধি চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কারিগরি সহায়তার ব্যাপারে সিঙ্গাপুরের আগ্রহের কথা তুলে ধরেন।

তিনি জানান, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য পরিধি প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে শীঘ্রই বাংলাদেশে পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগ সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের সুদীর্ঘ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বাংলাদেশের সীমান্ত ও বিমানবন্দরগুলোতে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। এছাড়া উগ্রবাদ মোকাবিলা, পুলিশের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে সিঙ্গাপুর মিশন প্রধানের উত্তরসূরী ফিলিপ ওং , স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, সিঙ্গাপুর মিশনের দ্বিতীয় সচিব ধান্য লিঙ্গেশ প্রমুখ উপস্থিত ছিলেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

৪১ বছর বয়সে নতুন রেকর্ড গড়লেন মদ্রিচ

উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই নতুন রেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার অধ...

‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা

কর প্রশাসনে বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, করদাতা সেবার মানোন্নয়...

হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে আশঙ্কাজনভাবে বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সা...

তিন বিয়ে করেও সুখ জোটেনি আমীর উদ্দিনের

পৃথিবীতে একা আমীর উদ্দিন সরদার। এখন তার আপন বলতে কেউ নেই। থাকার মতো একটা ঘর থ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা