আন্তর্জাতিক

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক।

খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ধসে পড়া ২ তলা ভবনটির ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দল মরদেহগুলো উদ্ধার করে।

উদ্ধারকৃত নথিপত্র ও ব্যক্তিগত মালামাল পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, নিহত ৪ মার্কিন নাগরিকের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তারা ওই ভবনে পর্যটক হিসেবে অবস্থান করছিলেন। অন্য দুজন ছিলেন দ্বিতীয় তলায় বসবাসকারী প্রবীণ দম্পতি, যাদের একজন ব্রিটিশ পুরুষ ও অন্যজন গ্রিক নারী। এ ঘটনায় পাশের ভবনের দুজন আহত হয়েছেন।

এথেন্সের মেয়র হারিস দুকাস জানিয়েছেন, বড় ধরনের গ্যাস লিক থেকেই এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটি পুরোপুরি ধসে পড়ে এবং এতে আশপাশের বেশ কিছু স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তাজনিত কারণে ক্ষতিগ্রস্ত এলাকার ভবনগুলো খালি করে দেওয়া হয়েছে।

এদিকে গ্রিক দৈনিক 'কাঠিমেরিনি' জানিয়েছে, নিহত ৪ মার্কিন পর্যটকের গত শুক্রবার সকালেই দেশে ফেরার ফ্লাইট ধরার কথা ছিল। তবে তারা হোটেল ছেড়ে বের হওয়ার আগেই দুর্ঘটনার শিকার হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস লিক ও শর্ট সার্কিটের ঝুঁকি ছিল। পৌর কর্তৃপক্ষ ও বিদ্যুৎ সংস্থাকে বারবার সতর্ক করার পরও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ঠিক কীভাবে এবং কোথা থেকে গ্যাসের বিস্ফোরণ ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

বিশ্ব পর্যটন দিবস আজ

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও...

টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর ২০২৬)

দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের ম্যাচগুলো কখন, কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে-চলুন...

আজকের নামাজের সময়সূচি (২৭ সেপ্টেম্বর ২০২৬)

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে নামাজের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা