আন্তর্জাতিক

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভাস্কর্য উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে শি জিনপিংকে এ উপহার দিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

নৈশভোজে ট্রাম্প জানান, আপনারা সত্যিই অসাধারণ মানুষ। বেইজিং সফরের সময় চীনের জনগণের আতিথেয়তা ছিল দারুণ। এক দশকেরও বেশি সময় পর আপনি ওয়াশিংটনে ফিরেছেন। আমরা একই সম্মান আপনাকে দেখাতে চাই।

দুই দেশের রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন হলেও জনগণের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে বলে প্রেসিডেন্ট জানান, আমরা দুই দেশের নেতা হিসেবে বুঝি যে আমাদের ব্যবস্থা আলাদা। কিন্তু আমাদের জনগণের সম্পর্ক অটুট এবং আমরা কখনো এত ভালোভাবে একসঙ্গে কাজ করিনি।

ভাষণের শেষে শি-কে বাল্ড ঈগলের একটি ভাস্কর্য উপহার দিয়ে ট্রাম্প বলেন, এই পাখি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক এবং আমেরিকার স্বাধীন ও উড়ন্ত চেতনার প্রতীক।

আমি প্রেসিডেন্ট শি-কে একজন অসাধারণ মার্কিন শিল্পীর তৈরি এই উপহারটি দিচ্ছি। তিনি বিশ্বের অন্যতম সেরা শিল্পী। ভাস্কর্যটি তৈরির নকশায় মেলানিয়া ও আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি।

একইসঙ্গে ভাস্কর্যটি বেইজিংয়ে ‘সুন্দর ও সম্মানজনক’ কোনো স্থানে রাখার আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

শি জিনপিং জানান, তিনি ও ট্রাম্প বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করেছেন এবং ‘অনেক বিষয়ে অভিন্ন বোঝাপড়ায়’ পৌঁছেছেন। ফলে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন কৌশলগত দিকনির্দেশনা’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল বৃহৎ রাষ্ট্র হিসেবে কাজ করতে হবে।

হোয়াইট হাউসের এই রাষ্ট্রীয় নৈশভোজ ছিল ‘ব্ল্যাক-টাই’ আয়োজন। এতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, অ্যামাজনের জেফ বেজোস, অ্যালফাবেটের সুন্দর পিচাই, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, টেসলার ইলন মাস্ক এবং এনভিডিয়ার জেনসেন হুয়াংসহ প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল হামজারা

আজ থেকে ৪ বছর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ে হের...

স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অ...

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং শুক্রবার সকাল ৭টা...

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা