ছবি: সংগৃহীত
সারাদেশ

নীলফামারীতে দেড়শ জনকে চিকিৎসা ও খাদ্য সহায়তা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সংস্থার নিবন্ধিত শিশু পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বালাপাড়ায় গুড নেইবারস বাংলাদেশের নীলফামারী সিডিপি কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

দুপুরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির ব্যবস্থাপক বিভব দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার সিনিয়র অফিসার (স্বাস্থ্য) মরিয়ম ইয়াসমিন।

অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন সংস্থার মেডিক্যাল অফিসার ডা. আবু তাহের সবুজ।

স্বল্পমূল্যের এ চিকিৎসা ক্যাম্পে চিকিৎসাসেবা দেন নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহবুবুল আলম এবং শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শেখ ফরিদ আহমেদ।

গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির ব্যবস্থাপক বিভব দেওয়ান জানান, ক্যাম্পেইনে দেড়শ জনকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রেসক্রিপশন ও ওষুধ সরবরাহ করা হয়েছে। এছাড়া চারশ জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

খাদ্য সহায়তার প্যাকেটে ছিল সরিষার তেল, মসুর ডাল, আটা, চিনি, সাবান ও ডিটারজেন্ট।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

এক ঘণ্টায় ৪১৫ কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড

শৈশবের নস্টালজিয়াকে সঙ্গী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় আবারও নাম লিখ...

কসোভার সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড

সার্বিয়ার বিরুদ্ধে কসোভোর স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপর...

৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্ব...

শান্তি ফেরাতে মধ্যস্থতা করবে চীন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত চীন সফরের ঠিক আগে আবার...

আগামী মাসে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ

আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি উত্তেজনাপূর্ণ অনূর্ধ্ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা