ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কসোভার সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড

সার্বিয়ার বিরুদ্ধে কসোভোর স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত কসোভো স্পেশালিস্ট চ্যাম্বার্স (কেএসসি) আজ বুধবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করে।

৫৮ বছর বয়সী হাশিম থাচির বিরুদ্ধে নব্বইয়ের দশকে কসোভো লিবারেশন আর্মি বা কেএলএ (KLA)-র শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালে খুন, নির্যাতন এবং বেআইনি আটকের মতো সুনির্দিষ্ট চারটি কাউন্টে যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে। আদালতের বিচারক চার্লস স্মিথ রায় পড়ার সময় থাচি শুনানির কাঠগড়ায় স্যুট-টাই পরে নীরবে দাঁড়িয়ে ছিলেন। অবশ্য শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। আদালত সূত্রে জানা গেছে, কসোভো যুদ্ধের সময় রাজনৈতিক প্রতিপক্ষ এবং সার্বীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আঁতাতকারী সন্দেহে ৯৬ জনকে হত্যার ঘটনায় সরাসরি দায় রয়েছে থাচির।

এই মামলায় হাশিম থাচি ছাড়াও কেএলএ-এর আরও তিন সাবেক শীর্ষ কমান্ডারকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে জাকুপ ক্রাসনিকিকে ২৫ বছর, কাদ্রি ভেসেলিকে (কারাগারে কাটানো সময়সহ) ১৮ বছর এবং রেজেপ সেলিমিকে (কারাগারে কাটানো সময়সহ) ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এদিকে এই রায় ঘোষণার পর কসোভোর রাজধানী প্রিস্টিনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির বহু মানুষ হাশিম থাচি ও কেএলএ-কে স্বাধীনতার বীর ও শ্রদ্ধেয় হিসেবে বিবেচনা করায় রায়ের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বড় পর্দায় সরাসরি রায় দেখার সময় হাজারো মানুষ জড়ো হয়ে কেএলএ ও থাচির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

সুদানে সোনার খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের মৃত্যু

আফ্রিকার দেশ সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে।...

এক ঘণ্টায় ৪১৫ কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড

শৈশবের নস্টালজিয়াকে সঙ্গী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় আবারও নাম লিখ...

কসোভার সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড

সার্বিয়ার বিরুদ্ধে কসোভোর স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপর...

৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা