ছবি: সংগৃহীত
জাতীয়

মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস। তবে এ ঘটনায় তিনি বা তার সফরসঙ্গীদের কেউ আহত হননি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নোয়াখালীর উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বারইয়ারহাট এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পেছনের কাচ ভেঙে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলামের নেতারা ঘটনাস্থলে পৌঁছান। পরে মহিব্বুল্লাহ বাবুনগরী ও তার সফরসঙ্গীদের অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশ্যে পাঠানো হয়।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ঢাকা পোস্টকে বলেন, ‘দুর্ঘটনায় হুজুরের কোনো সমস্যা হয়নি। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। পরে অন্য একটি গাড়িতে করে উনাকে নোয়াখালীর দিকে পাঠানো হয়েছে।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

এক ঘণ্টায় ৪১৫ কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড

শৈশবের নস্টালজিয়াকে সঙ্গী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় আবারও নাম লিখ...

কসোভার সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড

সার্বিয়ার বিরুদ্ধে কসোভোর স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপর...

৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্ব...

শান্তি ফেরাতে মধ্যস্থতা করবে চীন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত চীন সফরের ঠিক আগে আবার...

আগামী মাসে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ

আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি উত্তেজনাপূর্ণ অনূর্ধ্ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা