ছবি: সংগৃহীত
বিনোদন

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বিনোদন ডেস্ক

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া এই তারকার জীবনে রয়েছে একটি বড় আক্ষেপ। তবে সেটি অভিনয় কিংবা চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে নয়; বরং কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখতে না পারার আক্ষেপ।

‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-এর এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের সময় নিজের এই আক্ষেপের কথা জানান ৮৪ বছর বয়সী অমিতাভ। কৃতজ্ঞ নামের এক কনটেন্ট ক্রিয়েটর তাকে প্রশ্ন করেন, জীবনের কোনো একটি দিন আবার ফিরে পেতে চান, নাকি এমন কোনো দিন অনুভব করতে চান, যা আগে কখনো কাটাননি। অমিতাভ বেছে নেন দ্বিতীয় বিকল্পটি।

অভিনেতা জানান, তিনি সেই দিনটি অনুভব করতে চান, যেদিন শেষ পর্যন্ত একটি বাদ্যযন্ত্র বাজানো শিখবেন। সংগীতের প্রতি গভীর আগ্রহ থাকলেও জীবনে কখনো তা শেখা হয়ে ওঠেনি তার।

অমিতাভ বলেন, সংগীত শেখার গভীর ইচ্ছা ছিল তার। কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি। গায়ক, সংগীতশিল্পী ও সেতারবাদকদের ভালো পরিবেশনা শুনলে তার আক্ষেপ আরও বেড়ে যায়। এমনকি বাড়িতে প্রায় সব ধরনের বাদ্যযন্ত্রই সংগ্রহ করে রেখেছেন বলেও জানান তিনি।

তবে সেগুলো এখনো বাজানো শেখা হয়নি। বরং বাড়িতে থাকা বাদ্যযন্ত্রগুলো ফুল ও মালা দিয়ে সাজিয়ে রাখেন অমিতাভ। একদিন সেগুলো বাজানো শিখবেন—এমন আশাও রয়েছে তার। ৮৪ বছর বয়সে এসেও কোনো বাদ্যযন্ত্র বাজাতে না পারাকে নিজের ‘গভীর আক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন তিনি।

বাদ্যযন্ত্র বাজানো না শিখলেও সংগীতের সঙ্গে অমিতাভের সম্পর্ক বেশ পুরোনো। ক্যারিয়ারে বেশ কয়েকটি জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৭৯ সালে ‘মিস্টার নটবরলাল’ সিনেমার ‘মেরে পাস আও মেরে দোস্তো’ গান দিয়ে গায়ক হিসেবে তার অভিষেক হয়। এরপর ‘সিলসিলা’ সিনেমার ‘রং বরসে’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে কণ্ঠ দেন তিনি।

দীর্ঘ বিরতির পর ২০০০-এর দশকে আবারও গান গাওয়া শুরু করেন অমিতাভ। আদনান সামির সঙ্গে ‘তেরে চেহরা’ অ্যালবামে ‘কভি নেহি’ গান করেন তিনি। পরে ‘বাগবান’ সিনেমার ‘হোরি খেলি রঘুবীরা’ ও ‘ম্যায় ইয়াহান তু ওয়াহান’ গানেও কণ্ঠ দেন।

এ ছাড়া ‘বোল বচ্চন’, ‘কাহানি’, ‘ওয়াজির’, ‘শমিতাভ’ ও ‘১০২ নট আউট’ সিনেমাতেও গান গেয়েছেন এই কিংবদন্তি অভিনেতা। বর্তমানে ‘কৌন বানেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুম উপস্থাপনা করছেন অমিতাভ বচ্চন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সঙ্গীর নাক ডাকার কারণে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

ঘুমের সময় পাশে থাকা সঙ্গীর নাক ডাকার কারণে বারবার ঘুম ভেঙে গেলে শুধু রাতের বি...

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা