ছবি: সংগৃহীত
সারাদেশ

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার বাসায় গিয়ে মালামাল না থাকার বিষয়টি দেখতে পান তানভীর রাহী। এ ঘটনায় স্থানীয় সাইদুল নামের এক ব্যক্তি ও তার ৫-৬ জন সহযোগীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

জানা গেছে, প্রায় দুই মাস আগে ভূমিপল্লী এলাকার ‘সাহানারা মঞ্জিল’ নামে একটি বাসা ভাড়া নেন তানভীর রাহী। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। নিয়মিতভাবে দুই মাসের ভাড়াও পরিশোধ করেন। তবে অসুস্থ হয়ে প্রায় ২০ দিন আগে রাহী গ্রামের বাড়িতে চলে যান। এরপর তার স্ত্রীও বাসায় না থাকায় বাড়িটি অনেকটা ফাঁকা ছিল।

তানভীর রাহী জানান, মঙ্গলবার দুপুরে বাসায় গিয়ে তিনি দেখতে পান—এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলা, স্বর্ণালংকারসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নেই। তার অভিযোগ, স্থানীয় সাইদুল ৫-৬ জন লোক নিয়ে এসে এসব মালামাল বাসা থেকে নিয়ে গেছেন। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাহী আরও অভিযোগ করেন, মালামাল নিয়ে যাওয়ার আগে সাইদুল তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন। তার ভাষ্য, সাইদুল তাকে জানিয়েছিলেন, কিছু লোক তাকে খোঁজাখুঁজি করছে এবং দ্রুত তার সঙ্গে দেখা করতে হবে।

তানভীর রাহী বলেন, সাইদুলকে তিনি ভালোভাবে চেনেন না। এর আগে শুধু একদিন তার সঙ্গে কথা হয়েছিল। তিনি বাসায় না থাকার সুযোগে সাইদুল লোকজন নিয়ে এসে মালামাল সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন রাহী। তবে কী কারণে তার বাসার মালামাল নেওয়া হয়েছে, তা তিনি নিশ্চিত নন।

বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ আপেল বলেন, ‘সাইদুল নামের এক ব্যক্তি ৫-৬ জন লোক নিয়ে এসে আমাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ওই কক্ষের সব মালামাল নিয়ে যান। বিষয়টি আমি বাড়ির মালিককে জানিয়েছি।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বাসা থেকে কী কী মালামাল নেওয়া হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা যাচাই করা হচ্ছে।’

তিনি আরও বলেন, রাহীর সঙ্গে অভিযুক্ত সাইদুলের পূর্ব কোনো বিরোধ ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

পূর্ণিমা: জীবনে উত্থান-পতন আসবেই, ভেতরের ঝড়কে উজ্জ্বল হতে দিও না

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা জাকির হোসেন রাজু পরিচালিত &l...

‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তাঁর বহুল প্রতীক্ষিত সি...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে য...

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা