ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন’ বা লিঙ্গ-নিরপেক্ষীকরণ নীতির তীব্র সমালোচনা করে ঐতিহ্যগত পরিবার ও শিশু সুরক্ষার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। একইসঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলের চলমান বর্বরতার কঠোর সমালোচনা করে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তুর্কি প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক লিঙ্গ-নিরপেক্ষীকরণ নীতির বর্তমান প্রবণতাগুলো পরিবার ও শিশুদের লক্ষ্য করে একটি বড় ধরনের বৈশ্বিক প্রচারণায় রূপ নিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে নারী ও পুরুষের সমন্বয়ে গঠিত ঐতিহ্যগত পরিবারব্যবস্থার সুরক্ষার পক্ষে শক্ত অবস্থান নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। শিশু ও পারিবারিক মূল্যবোধ রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও জোরারোপ করেন এরদোয়ান।

বক্তব্যের একটি বড় অংশজুড়ে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নৃশংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তুর্কি প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজায় ইসরাইলের কর্মকাণ্ড বিশ্ববাসীর মানবিক বিবেককে গভীরভাবে আঘাত করছে। ফিলিস্তিনিদের ওপর চলমান এই অন্যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়।

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তুরস্কের অটল অবস্থান তুলে ধরে এরদোয়ান যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তাদের অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। গাজার যুদ্ধবিরতি, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ এবং উপত্যকা পুনর্গঠনে জাতিসংঘের আরও জোরালো ও কার্যকর ভূমিকা দাবি করেন তিনি। উল্লেখ্য, এরদোয়ানের এই বক্তব্যের সময় ইসরাইলি প্রতিনিধিদলের সদস্যরা প্রতিবাদস্বরূপ অধিবেশনকক্ষ ত্যাগ করেন।

মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এরদোয়ান জানান, ফিলিস্তিনে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনোভাবেই একটি ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। চলমান সংকট কূটনৈতিক উপায়ে সমাধানের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা কমিয়ে আনা, কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

অতিরিক্ত গরমে সোয়া চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী ছয় মাসে সারাবিশ্বে...

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা