ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতিবাদ কর্মসূচি ও ইসলামাবাদ অভিমুখী লংমার্চ থেকে সরে আসছে না জামায়াত-ই-ইসলামী পাকিস্তান। দলটির স্পষ্ট ঘোষণা, উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন'-এর প্রতিবেদন অনুযায়ী, মুলতানে এক সংবাদ সম্মেলনে জামায়াত প্রধান হাফিজ নাঈমুর রহমান জানান, দীর্ঘ আলোচনার পর তাদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। তবে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে সময় দেওয়া হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিদেশ থেকে যোগাযোগ করে লংমার্চ বাতিল বা পেছানোর অনুরোধ করেছেন এবং দেশে ফিরে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন।

সরকারের উদ্দেশে হাফিজ নাঈমুর রহমান বলেন, ‘আপনার মন্ত্রীরা অনেক দিন ধরে নানা প্রতিশ্রুতি দিয়ে আসছেন, যার ফলেই আজ আমাদের এই অবস্থানে আসতে হয়েছে।’ তীব্র গরমে আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই উল্লেখ করে তিনি জানান, পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে অতিরিক্ত শুল্ক বাতিলই তাদের প্রধান দাবি। সরকারের দেওয়া বর্তমান ত্রাণ প্যাকেজকে অপর্যাপ্ত আখ্যা দিয়ে তিনি বলেন, আলোচনার জন্য এটিই সরকারের শেষ সুযোগ।

বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে চলমান এই আন্দোলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দেশে ফিরে আলোচনা না করা পর্যন্ত জামায়াতের কর্মীরা মাঠে সক্রিয় থাকবেন এবং সরকারের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চাইবেন বলে জানানো হয়েছে।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

জাপানের কাছে হেরে কাবাডিতে বড় ধাক্কা বাংলাদেশের

এশিয়ান গেমস কাবাডিতে জাপানের বিপক্ষে ৪০–৩৭ পয়েন্টের ব্যবধানে হেরে পদক...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন 

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা