ছবি: সংগৃহীত
খেলা

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সবচেয়ে বড় তারকার। তিনিও যোগ দিয়েছেন দলের সঙ্গে। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে ফিফা আসিয়ান কাপে খেলতে জাকার্তায় পৌঁছেছেন হামজা চৌধুরি।

স্থানীয় সময় আজ সোমবার দুপুর ৩টা দিকে জাকার্তায় পৌঁছান হামজা। রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তরুণ প্রতিভা ফারহান আলি ওয়ালিদের। আগামী মঙ্গলবার সকালে পৌঁছানোর কথা শমিত সোমের।

ইংলিশ চ্যাম্পিয়নশিপে হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ ছিল শনিবার। আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচটিতে তারা ২-১ গোলে হেরে যায় স্টোক সিটির কাছে। হামজা ম্যাচটি খেলেন রাইট ব্যাক হিসেবে। ৭৯তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়। চলতি মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের আট ম্যাচের পাঁচটিতে মাঠে নেমেছেন হামজা। রক্ষণভাগ ও মাঝমাঠ, দুই ভূমিকাতেই দেখা গেছে তাকে।

আসিয়ান কাপে খেলতে বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে রোববার ভোরে। টিম হোটেলে বিশ্রাম নিয়ে এ দিন রাতেই প্রথম অনুশীলন সেশন হয়। সেখানে মূলত স্ট্রেচিং ও ভ্রমণক্লান্তি কাটিয়ে ওঠার জন্য রিকোভারি সেশনেই বেশি মনোযোগ দেন বাংলাদেশ দলের উরুগুইয়ান ফিটনেস ট্রেনার রাফায়েল ক্যাম্পোস।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী শুক্রবার শুরু হবে বাংলাদেশের মাঠের লড়াই। ‘এ’ গ্রুপের অন্য দুই দল সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। তিন প্রতিপক্ষই ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। সবকটি ম্যাচই বাংলাদেশ খেলবে জাকার্তার ৭৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। বাংলাদেশের চেয়ে মালয়েশিয়া এগিয়ে থাকলেও বাংলাদেশেরও ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রবাসী ফুটবলাররা আশা জাগাচ্ছে। অন্যদিকে মালয়েশিয়াও হাল্কাভাবে নিচ্ছে না হামজা-শমিতদের ।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা