ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
নাম ‘কেআরআই শ্রিবিজয়া’

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ। গত শুক্রবার এক জাঁকজমকপূর্ণ সামরিক অনুষ্ঠানের মাধ্যমে ইতালি থেকে সংগৃহীত এই যুদ্ধজাহাজটিকে আনুষ্ঠানিকভাবে দেশটির নৌবহরে যুক্ত করা হয়। বর্তমানে জাহাজটিকে উত্তর জাকার্তার তানজুং প্রিওক বন্দরে নোঙর করে রাখা হয়েছে।

প্রায় ৪১ বছর ধরে ইতালীয় নৌবাহিনীতে সচল থাকার পর ২০১৪ সালে অবসরে যাওয়া ‘জুসেপ্পে গ্যারিবল্ডি’ নামের এই যুদ্ধজাহাজটি কিনে নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির সুমাত্রা দ্বীপকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাচীন সপ্তম শতকের সামুদ্রিক সাম্রাজ্য ‘শ্রিবিজয়া’র নামানুসারে এই জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘কেআরআই শ্রিবিজয়া’।

অনুষ্ঠান শেষে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মুহাম্মদ আলী সাংবাদিকদের জানান, ইতালি থেকে যাত্রা শুরু করে কলম্বো ও মালাক্কা প্রণালি পাড়ি দিয়ে জাহাজটি শুক্রবার তানজুং প্রিওক বন্দরে এসে পৌঁছায়। এই যুদ্ধজাহাজটি আগামী আরও ১৫ থেকে ২০ বছর ইন্দোনেশিয়ান নৌবাহিনী সফলভাবে ব্যবহার করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নতুন এই সংযোজন সম্পর্কে অ্যাডমিরাল মুহাম্মদ আলী বলেন, দেশজুড়ে বিভিন্ন সময় নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তাই আমাদের এমন একটি নৌযানের প্রয়োজন ছিল, যা একসঙ্গে অনেকগুলো হেলিকপ্টার বহন করতে পারে। কারণ দেশের দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমেই দ্রুততম সময়ে ত্রাণ ও লজিস্টিক সহায়তা পৌঁছানো সম্ভব। তবে কেবল দুর্যোগ মোকাবিলাই নয়, প্রয়োজনে যুদ্ধের সময়ও এটি কার্যকরী ভূমিকা পালন করতে পারবে বলে জানান তিনি।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ১৮০ মিটার দীর্ঘ এই নৌযানটি একসঙ্গে ১৮টি পর্যন্ত হেলিকপ্টার বহন করতে সক্ষম। এর পাশাপাশি জাহাজটিতে প্রায় ৮৩০ জন ব্যক্তির থাকার ও পরিবহনের সুব্যবস্থা রয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানিয়েছেন, ১৮ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত বিশাল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সামগ্রিক দুর্যোগ ব্যবস্থাপনার কাজে এই যুদ্ধজাহাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ১৯৮৫ সালে ইতালীয় নৌবাহিনীতে কমিশন লাভ করা এই যুদ্ধজাহাজটি ক্রয়ের জন্য গত বছর প্রস্তাব দেয় ইন্দোনেশিয়া। এর পরিপ্রেক্ষিতে দেশটির অর্থ মন্ত্রণালয় ৪৫ কোটি ডলার অনুমোদন করে। চলতি বছরের মার্চ মাসে রোম এই জাহাজটি জাকার্তার কাছে সরবরাহে সম্মত হয় এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে তা এখন ইন্দোনেশিয়ার নৌবহরের গর্বিত অংশ।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা