ছবি: সংগৃহীত
খেলা
এশিয়ান গেমস

এবার ৬ গোল হজম করল বাংলাদেশ!

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করার পর, আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে আফিদা খন্দকারের দল। এর মধ্য দিয়ে দুই ম্যাচে মোট ১৬ গোল হজম করতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

ওসাকার নাগাই স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের পরাশক্তি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে সিনিয়র খেলোয়াড়দের বাইরে রাখায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন কোচ পিটার বাটলার। তবে আজ ঋতুপর্ণা, তহুরা ও মনিকাদের নিয়ে শক্তিশালী একাদশ সাজান তিনি।

ম্যাচের শুরু থেকেই শক্তিশালী দক্ষিণ কোরিয়া আক্রমণাত্মক খেলে বাংলাদেশকে চাপে রাখে। তবে প্রথমার্ধে বেশ ভালোভাবেই লড়েছে বাংলাদেশ। ১৭ মিনিটে কর্নার থেকে কিম মিং জি এবং ৪২ মিনিটে ফরোয়ার্ডের দারুণ শটে গোল দুটি হজম করে বাংলাদেশ। গোলরক্ষক রুপ্না চাকমা এই অর্ধে কয়েকটি দুর্দান্ত সেভ করে ব্যবধান বাড়তে দেননি। প্রথমার্ধ শেষে কোরিয়া মাত্র ২-০ গোলে এগিয়ে ছিল।

তবে দ্বিতীয়ার্ধে সেই প্রতিরোধ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এই অর্ধে খেই হারিয়ে নিয়মিত বিরতিতে আরও চার গোল হজম করে বাংলাদেশের মেয়েরা । ইনজুরি সময়ে শেষ গোলটি হলে স্কোরলাইন দাঁড়ায় ৬-০। দ্বিতীয়ার্ধে সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী গোলের একটি সুযোগ পেলেও তার কোনাকুনি শট পোস্টের ওপর দিয়ে চলে যায়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর মিয়ানমারের মুখোমুখি হবে ঋতুপর্ণারা। গত বছর এই মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। তবে এবারের গেমসে দুই কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর কোচ পিটার বাটলারের কৌশল ও দলের প্রস্তুতি নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

কোরীয় গল্পের বাংলা সংস্করণে কোয়েল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরেই বড়পর্দায় দর্শকদের পরিচি...

এবার ৬ গোল হজম করল বাংলাদেশ!

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশা...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

আবাহনীর হাতছাড়া হলো ধানমন্ডির মাঠ!

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে ৯৯ বছরের জন্য ইজারা নেওয়া ঐতিহাসিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা