ছবি: সংগৃহীত
বিনোদন

কোরীয় গল্পের বাংলা সংস্করণে কোয়েল

বিনোদন ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরেই বড়পর্দায় দর্শকদের পরিচিত মুখ। এবার নতুন মাধ্যমে নিজেকে উপস্থাপনের সম্ভাবনা তৈরি হয়েছে তার। ছোটপর্দার একটি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে।

জানা গেছে, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিতব্য একটি নতুন বাংলা ধারাবাহিকে অভিনয়ের জন্য কোয়েল মল্লিককে ভাবা হয়েছে। জনপ্রিয় একটি কোরীয় গল্প অবলম্বনে নির্মিত হবে ধারাবাহিকটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রীকে দেখা যেতে পারে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে এখনো চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে কোয়েল মল্লিকের ছোটপর্দায় ফেরার বিষয়টি এখনো নিশ্চিত নয়।

ছোটপর্দায় কোয়েলের উপস্থিতি অবশ্য এবারই প্রথম নয়। এর আগে নন-ফিকশন অনুষ্ঠান ‘কথা ও কাহিনি’তে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে তাকে। তবে কোনো ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে এর আগে অভিনয় করেননি তিনি। নতুন ধারাবাহিকে তার অভিনয়ের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

এ বিষয়ে কোয়েল মল্লিক নিজেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

এদিকে বড়পর্দার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বীরপুরুষ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি ‘স্পর্ধা’ নামের আরও একটি সিনেমার শুটিং শুরু করেছেন। দুই সিনেমার কাজের পাশাপাশি ছোটপর্দায় নতুন এই সম্ভাবনা নিয়ে টালিপাড়ায়ও তৈরি হয়েছে নতুন আলোচনা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

যুক্তরাজ্য-ডেনমার্ক জোটে যোগ দিতে কানাডার আবেদন

যুক্তরাজ্যের নেতৃত্বাধীন জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সে (জেইএফ) যোগ দিত...

অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম

দায়িত্ব পালনের পরিধি বাড়ার পাশাপাশি প্রথমবারের মতো অপরাধের পূর্ণাঙ্গ তদন্তের...

লাহোর হাইকোর্টে ধাক্কা খেলেন রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্স...

দুই পরাশক্তির শীর্ষ বৈঠকের যত হিসাব-নিকাশ

মার্কিন সামরিক বাহিনীর বর্ণিল মহড়া এবং হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড প্রস্তুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা