ছবি: সংগৃহীত
জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, গুঞ্জন ও মিথ্যাচার রোধে কঠোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।

বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে রয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, স্বাধীনতার কথা বললেও আমাদের মাথায় রাখতে হবে যেন আমরা স্বৈরাচারী হয়ে না উঠি। স্বাধীনতা মানে এই নয় যে, যা ইচ্ছে আপনি তা লিখবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কারো বিরুদ্ধে মনগড়া কিছু লেখার প্রবণতার তীব্র সমালোচনা করে তিনি বলেন, কাউকে নিয়ে কিছু লেখার আগে অবশ্যই তার বক্তব্য নেওয়া উচিত। মহামারীর মতো ছড়িয়ে পড়া এই অপতথ্য রোধে সংবাদকর্মী, মোবাইল ও সিটিজেন জার্নালিস্টসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গুজব ও মিথ্যাচার ঠেকাতে প্রতিটি সংবাদমাধ্যমে নিয়মিত ‘ফ্যাক্ট চেক’ বা সত্য-মিথ্যা যাচাইয়ের প্রতিবেদন প্রকাশ কিংবা ১০-১৫ মিনিটের অনুষ্ঠান প্রচার করার জোরালো তাগিদ দেন ছালেহ শিবলী। তিনি বলেন, মানুষ যেন ঘুম থেকে জেগে সারা দিন যা দেখে বা শোনে, তা আদতে সত্য কি না—সেটি যাচাই করতে পারে।

সংবাদপত্রের স্বাধীনতার পরিধি ও সীমানারেখা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব স্পষ্ট করে জানান, গণমাধ্যমের স্বাধীনতার সীমা সরকার, ব্যক্তি বা অন্য কেউ নির্ধারণ করবে না; এই সীমানারেখা নির্ধারণ করে দেবে আদালত।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গণমাধ্যম ও ডিজিটাল মাধ্যমের অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা