ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচন সামনে রেখে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

আমার বাঙলা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে নির্বাচনের আগের দিন থেকেই সরকারি দপ্তরগুলো বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের মন্ত্রিসভা বৈঠকে।

প্রেস সচিব জানান, ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি ছুটি থাকবে—এ সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল। তবে ভোটারদের নির্বিঘ্ন চলাচল ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটির আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ছুটি আরও একদিন আগে শুরু হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি থেকেই শিল্পাঞ্চলে ছুটি কার্যকর হবে। এতে করে পোশাক খাতসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা টানা তিন দিনের ছুটি পাবেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

অবশেষে শেষ হলো শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা