সংগৃহীত
জাতীয়

দেশে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে বলে মনে করেন ৬০.৪ শতাংশ মানুষ 

নিজস্ব প্রতিবেদক

বিগত আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে বলে মনে করেন ৬০ দশমিক চার শতাংশ মানুষ। এ ছাড়া এই আমলে সংবাদ মাধ্যমগুলো আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত ৬১ দশমিক দুই শতাংশ মানুষের। ভয়েস অব আমেরিকা বাংলার করা এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।

অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত দেশের আটটি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি করা হয়।

অন্তর্বর্তী সরকারের আমলে মতপ্রকাশের ক্ষেত্রে আওয়ামী লীগ আমলের মতো একই রকম স্বাধীনতা ভোগ করছেন বলে মত দিয়েছেন ২৫ দশমিক দুই শতাংশ উত্তরদাতা এবং আওয়ামী আমলের চেয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম স্বাধীনতা ভোগ করছেন বলে জানিয়েছেন ১৪ দশমিক দুই শতাংশ মানুষ।

এ বিষয়ে কথা বলতে চাননি শূন্য দশমিক দুই শতাংশ উত্তরদাতা। পুরুষদের মধ্যে ৬৪ দশমিক তিন শতাংশ উত্তরদাতা ও নারী উত্তরদাতাদের ৫৬ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের সময় আগের সরকারের সময়ের চেয়ে মতপ্রকাশের ক্ষেত্রে নিজেদের বেশি স্বাধীন বলে মত দিয়েছেন।

তরুণদের (১৮ থেকে ৩৪) মধ্যে ৫৭ দশমিক এক শতাংশ উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় মতপ্রকাশের স্বাধীনতা বেশি বলে মনে করেন আর ৩৫ বছর ও এর বেশি বয়সী উত্তরদাতাদের ৬৩ দশমিক আট শতাংশ মত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আমলে মতপ্রকাশের স্বাধীনতা আগের আমলের চেয়ে বেশি।

গ্রামের উত্তরদাতাদের মধ্যে ৫৮ দশমিক চার শতাংশ এবং শহরের উত্তরদাতাদের ৬৬ দশমিক তিন শতাংশ অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগ আমলের তুলনায় মতপ্রকাশের ক্ষেত্রে বেশি স্বাধীনতা পাচ্ছেন বলে জানিয়েছেন। ৬১ দশমিক দুই শতাংশের মত অন্তর্বর্তী সরকারের অধীনে সংবাদমাধ্যমের স্বাধীনতা বেড়েছে।

সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতা ভোগের ক্ষেত্রে এই দুই আমলের মধ্যে কোনো পার্থক্য দেখেন না ১৮ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ আমলের চেয়ে সংবাদ মাধ্যমগুলো কম স্বাধীন বলে মনে করেন ১৩ দশমিক তিন শতাংশ এবং ছয় দশমিক আট শতাংশ উত্তরদাতা এ ব্যাপারে জানেন না বলেছেন। এ ছাড়া, শূন্য দশমিক দুই শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কথা বলতে চাননি।

অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী আমলের তুলনায় সংবাদমাধ্যমগুলো অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা পাচ্ছে শহরের উত্তরদাতাদের ৭৩ দশমিক আট শতাংশ এমনটি মনে করেন। গ্রামের উত্তরদাতাদের মধ্যে এমন মত পোষণ করেন ৫৭ দশমিক এক শতাংশ।

তরুণদের (১৮ থেকে ৩৪ বছর বয়সী) মধ্যে ৬৫ দশমিক সাত শতাংশ উত্তরদাতা এবং ৩৫ ও তারচেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৫৬ দশমিক পাঁচ শতাংশ মনে করেন বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় সংবাদমাধ্যমগুলো অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা ভোগ করছে।

পুরুষদের মধ্যে ৬৮ দশমিক দুই শতাংশ ও নারীদের মধ্যে ৫৪ দশমিক দুই শতাংশ উত্তরদাতা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে আগের আমলের চেয়ে সংবাদমাধ্যমগুলো বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত দিয়েছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা