ছবি: সংগৃহিত
বাণিজ্য

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে বিশেষ কর ছাড়

অনলাইন ডেস্ক

চলতি ২০২৬-২৭ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতারা নিট প্রদেয় করের ৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন, তবে এই ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে বুধবার (২২ জুলাই) থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু হয়েছে। ২০২১ সালে চালুর পর এই পদ্ধতি করদাতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে; ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা এর মাধ্যমে রিটার্ন জমা দিয়েছেন, যা অনলাইন ব্যবস্থার প্রতি ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন।

এনবিআর জানায়, স্বাভাবিক ব্যক্তিশ্রেণির সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, সনদধারী শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকেরা চাইলে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া অনলাইন নিবন্ধনে সমস্যা হলে সংশ্লিষ্ট কর কর্মকর্তার অনুমতি নিয়ে কাগজে রিটার্ন দাখিলের সুযোগও থাকবে।

করদাতারা ব্যাংক স্থানান্তর, ডেবিট-ক্রেডিট কার্ড এবং বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন এবং সঠিক তথ্যে রিটার্ন জমা দিলে সঙ্গে সঙ্গেই প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ মিলবে। অনলাইনে দাখিলে সমস্যা হলে অফিস চলাকালীন কল সেন্টার ও অন্যান্য মাধ্যমে সহায়তা মিলবে বলেও জানিয়েছে এনবিআর।

সংস্থাটি আরও জানায়, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে, তবে সেপ্টেম্বরের পর জমা দেওয়া রিটার্নে এই সুবিধা মিলবে না এবং ডিসেম্বরের পর দাখিল করলে অতিরিক্ত কর গুনতে হবে।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা