ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর এখন ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের এক নতুন প্রতিবেদন অনুসারে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জাকার্তায় ৪ কোটি ১৯ লাখ মানুষ বসবাস করে। এরপরেই রয়েছে ঢাকা, যেখানে ৩ কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করে। ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত নিম্ন-উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষ জনবহুল শহরে পরিণত হয়েছে এবং জাতিসংঘের সাম্প্রতিক মূল্যায়নে এটিকে বিশ্বের বৃহত্তম জনবহুল শহর হিসেবে মনোনীত করা হয়েছে।

জনসংখ্যার ঘনত্বের এই তালিকায় ঢাকার পরেই রয়েছে জাপানের রাজধানী টোকিও, যার মোট জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ। টোকিও তৃতীয় অবস্থানে থাকলেও এর আগে শহরটির অবস্থান ছিল নবমে। তবে ২০৫০ সালের মধ্যে এই শহরটি বিশ্বের বৃহত্তম শহর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এবং শীর্ষ ১০টির মধ্যে নয়টিই এশিয়ায় অবস্থিত।

জাকার্তা, ঢাকা এবং টোকিওর পর শীর্ষ দশের মধ্যে থাকা অন্যান্য এশীয় শহরগুলো হলো: ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার শহর মিশরের কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর যেটি শীর্ষ দশ শহরের মধ্যে রয়েছে।

সূত্র: আল জাজিরা

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষকে বরণ করে নিতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী...

গরমে পান্তা ভাত খাওয়ার উপকারিতা

বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পহেলা বৈশাখে...

চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দ...

বিমানের কুয়েত স্টেশনে অভিনব উপায়ে চলছে লুটপাট

অতিরিক্ত ব্যাগেজের আড়ালে রাজস্ব লুটের মহোৎসব চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে।...

উৎসবমুখর পরিবেশে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

র্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা