খেলা

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

আমার বাঙলা ডেক্স

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা আর জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে অবশেষে। হামজা চৌধুরীদের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত মার্কিন কিংবদন্তি টমাস ডুলি। আজ শুক্রবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

কোচ হিসেবে চুক্তি সম্পন্ন করে ৬৫ বছর বয়সী এই হাইপ্রোফাইল ট্যাকটিশিয়ান আজ সকালেই ঢাকায় পা রেখেছেন।

বাফুফে সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার (২৪ মে) থেকেই বাংলাদেশ দলের বিশ্বকাপ ও আন্তর্জাতিক উইন্ডোর প্রস্তুতি ক্যাম্পে শিষ্যদের নিয়ে মাঠে নেমে পড়বেন ডুলি।

জন্মসূত্রে জার্মান হলেও টমাস ডুলির আন্তর্জাতিক খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১টি ম্যাচ খেলেছেন এই রক্ষণাত্মক মিডফিল্ডার, গোল করেছেন ৭টি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে ছিলেন তিনি।

ক্লাব ফুটবলেও তার প্রোফাইল বেশ ভারী। বায়ার লেভারকুসেন ও শালকের মতো জার্মান ক্লাবে খেলেছেন, যার মধ্যে শালকের হয়ে উয়েফা কাপও (বর্তমানে ইউরোপা লিগ) জেতেন ১৯৯৭ সালে। এ ছাড়া এফসি কাইজারস্লাউটার্নের হয়ে ১৯৯০–৯১ মৌসুমে জেতেন বুন্দেসলিগা শিরোপাও।

খেলোয়াড় হিসেবে যেমন সফল, ডাগআউটেও ডুলির অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে জার্গেন ক্লিন্সম্যানের সঙ্গে কাজ করেছেন তিনি। এরপর ফিলিপাইন জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে সফলভাবে প্রায় পাঁচ বছর পার করেন। তার অধীনেই এশিয়ান কাপের টিকিট কেটেছিল দলটি।

ফুটবলীয় জ্ঞান ও অভিজ্ঞতা বাড়াতে ডুলি কাজ করেছেন ভিয়েতনামের ভি-লীগের ক্লাব ‘ভিয়েতেল’-এর স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও। ২০২২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও ফিলিপাইনের ডাগআউটে ফিরেছিলেন। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি লাতিন আমেরিকার দেশ গায়ানা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন।

টমাস ডুলির অধীনে বাংলাদেশ দলের প্রথম মিশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন। ইউরোপের দেশ সান মেরিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে মে মাসের শেষ সপ্তাহে দেশটিতে উড়াল দেবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

দুই বছর শিকলবন্দী মুকুল, চিকিৎসা ও সহায়তার অপেক্ষায় পরিবার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় দুই বছর ধরে অসুস্থ অবস্থায় শিকলবন্দী জীবন কাটাচ্ছেন...

৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট

দেশে সাম্প্রতিক সময়ের নজিরবিহীন বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে গত দেড় যুগের &ls...

নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসি চুক্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে জনতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা