শিক্ষা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

মোঃ ফাহাদ হাসান ভূইয়া।, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন স্টার নিউজের কুমিল্লা ব্যুরো চিফ আব্দুল্লাহ আল মারুফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের কুমিল্লা মাল্টিমিডিয়া প্রতিনিধি হাসিবুল ইসলাম সজিব।

গত বুধবার (২০ মে) দুপুরে কুভিকসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং সদ্য বিদায়ী সভাপতি সাইফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আকাশ টিভির প্রতিনিধি মাকসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ টাইমসের কুমিল্লা প্রতিনিধি আল আমিন কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইনকিলাবের ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি রাকিবুল ইসলাম।

এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সাংগঠনিক সম্পাদক তাসফিয়া জাহান, দপ্তর সম্পাদক তামিম হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুসরাত জাহান ইভা, অর্থ সম্পাদক মিম আক্তার, প্রচার সম্পাদক মো. ইরফান হোসেন শাকিল, তথ্য সম্পাদক মো. ইব্রাহিম এবং সদস্য সাইদুল ইসলাম মিয়াজী, জুয়েনা আফরিন ও ফাহিমা আক্তার।

কুভিকসাসের সদ্য বিদায়ী সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেন, ‘বিদায় নিয়তির নিয়ম। কুভিকসাস নতুন নেতৃত্ব পেয়েছে। কুভিকসাসের প্রত্যেক সদস্য অত্যন্ত ভদ্র ও ভালো। বিগত দিনেও তোমাদের এই প্রাণের সংগঠনের জন্য তোমরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছো। কেউ পদবীর জন্য কাজ করোনি। আশাকরি সামনের দিনেও তোমরা তাই করবে। কমিটির সবাইকে শুভেচ্ছা।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা