ছবি: সংগৃহীত
জাতীয়

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বৈঠক শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ হলেও বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় নীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে মার্কিন বিনিয়োগের আহ্বান জানানো হয়।

এ সময় বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও পানি সরবরাহের মতো খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে মার্কিন সহযোগিতা ও বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহারের বাইরেও প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ দেওয়ার মতো বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত বলে জানান প্রতিমন্ত্রী।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য...

নতুন লুকে হাজির হালান্ড, কেটে ফেললেন লম্বা চুল

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পরিচিত ভাইকিং-স্টাইলের...

লা লিগায় বার্সার ৫-০ গোলের জয়

লা লিগায় দারুণ জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল...

স্থানীয় সরকার নির্বাচনের সময় এখনই নয়: সিইসি

জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে চায় নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা