রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। তাই ইফতার ও সেহরিতে এমন পানীয় রাখা জরুরি, যা শরীরকে দ্রুত সতেজ করবে এবং পানিশূন্যতা দূর করবে। নিচে একসঙ্গে তুলে ধরা হলো এমন ৭টি কার্যকর শরবত—
১. লেবুর শরবত
ভিটামিন সি ও ইলেকট্রোলাইট সমৃদ্ধ এই পানীয় শরীরকে দ্রুত চাঙা করে। সামান্য লবণ ও মধু যোগ করলে উপকার আরও বাড়ে।
২. তোকমা (বেসিল সিড) শরবত
পানিতে ভেজানো তোকমা শরীর ঠান্ডা রাখে এবং দীর্ঘক্ষণ পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
৩. ডাবের পানি
প্রাকৃতিক ইলেকট্রোলাইটে ভরপুর ডাবের পানি রোজার ক্লান্তি দূর করে এবং শরীরকে দ্রুত সতেজ করে।
৪. বেলের শরবত
গরমে শরীর ঠান্ডা রাখতে ও হজমশক্তি বাড়াতে বেলের শরবত দারুণ কার্যকর।
৫. তরমুজের শরবত
তরমুজে রয়েছে প্রায় ৯০ শতাংশ পানি। তাই এটি শরীরের পানির ঘাটতি দ্রুত পূরণ করে।
৬. শসার শরবত
শসা সমৃদ্ধ পানি ও অ্যান্টিঅক্সিডেন্টে। এটি তৃষ্ণা কমায় এবং শরীরকে হাইড্রেটেড রাখে।
৭. খেজুর-দুধের শরবত
খেজুরের প্রাকৃতিক চিনি ও দুধের পুষ্টিগুণ একসঙ্গে শরীরে দ্রুত শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করে।