ছবি: সংগৃহীত
জাতীয়

প্রতীকের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নয়: প্রতিমন্ত্রী

আমার বাঙলা ডেস্ক

প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

তিনি বলেন, ‘সংসদে আইন আকারে পাশ করা হলে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় বা জাতীয় প্রতীকে ভোটের সুযোগ রাখা হয়, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। পরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশন পর্যন্ত সব নির্বাচনে সাধারণ প্রতীকে ভোটগ্রহণের বিধান করে।

তিনি বলেন, জারি করা অধ্যাদেশগুলো আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংসদ কোন অধ্যাদেশ গ্রহণ করবে, সে সিদ্ধান্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রতীকের বিষয়ে সংশোধনী গৃহীত হলে তা আইন আকারে সংসদে পাস করিয়ে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।

মীর শাহে আলম বলেন, ‘দলীয় প্রতীকে হবে নাকি সাধারণ প্রতীকে—এটি আইন আকারে পাস না হলে আমরা কীভাবে সিদ্ধান্ত নেব? যদি সাধারণ প্রতীকে নির্বাচন করার আইন পাস হয়, তাহলে দ্রুততম সময়ে নির্বাচনের দিকে এগোব। আমরা চাই সব জায়গায় নির্বাচিত প্রতিনিধি থাকুক।

সিলেটে জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে তিনি বলেন, খাল-ছড়া ও সুরমা নদী খননসংক্রান্ত নতুন প্রকল্প নেওয়া হলে তা পরিকল্পনা কমিশন বা একনেকে উপস্থাপন করে দ্রুত অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে প্রতিমন্ত্রী সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন এবং পরে রিকাবিবাজারে নির্মাণাধীন এম সাইফুর রহমান অডিটোরিয়াম পরিদর্শন করেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার, পুশইন এবং সীমান্ত হত্যা বন্ধে আরও কার্য...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২%

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন বেতন কাঠামোর সুপারিশ অনুমোদনের জন্য...

মোল্লাহাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্...

বিবাহিত পুরুষদের সতর্ক করলেন অমিতাভ বচ্চন

পাঁচ দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে এবার বিবাহিত পুরুষদের উদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা