ছবি: সংগৃহীত
জাতীয়

বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার বাঙলা ডেস্ক

পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে এই সফর বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতারা।

সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদীয় রীতি অনুযায়ী শপথ গ্রহণের আগে তিনি নিজের পৈত্রিক আসন হিসেবে পরিচিত বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এই শূন্য আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিষয়টি নিয়ে রেজাউল করিম বাদশা বলেন, "বগুড়া সদর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই সময়ে দলের সভাপতি তথা প্রধানমন্ত্রী যদি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে আসেন, তবে তা নির্বাচনি বিধি লঙ্ঘনের সুযোগ তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী আইন-নিয়মের প্রতি অত্যন্ত সচেতন। তাই তিনি তার সফর স্থগিত করে আদর্শিক অবস্থান ও শুদ্ধ রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এর আগে, ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে সাংবাদিকদের জানিয়েছিলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী। তবে উপনির্বাচনের তফসিল ঘোষণার পর এই কর্মসূচি পুনর্বিবেচনা করে সরকার ও দলীয় সিদ্ধান্তেই তা স্থগিত করা হয়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

৩৯ বছর পর বিব্রতকর রেকর্ডে পাকিস্তান

হেডিংলি থেকে লর্ডস—ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে হেরেছে পাকিস্তান...

সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার, পুশইন এবং সীমান্ত হত্যা বন্ধে আরও কার্য...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২%

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন বেতন কাঠামোর সুপারিশ অনুমোদনের জন্য...

মোল্লাহাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা